ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

উগান্ডার বিরোধী নেতা ববি ওয়াইনকে সেনা হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

উগান্ডার সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইনকে তার বাসা থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)। দলটির দাবি, ববি ওয়াইনের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। এর আগের দিন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোটের পর থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

এ ঘটনায় উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। একসময়ের জনপ্রিয় পপ তারকা ববি ওয়াইন বর্তমানে উগান্ডার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা। এবারের নির্বাচনে তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এনইউপির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সামরিক বাহিনী ও নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছিল। এরপর তাকে হেলিকপ্টারে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে এনইউপি অভিযোগ করেছে।

ভোট গ্রহণের পর ববি ওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, বৈধ ভোটারের সংখ্যার চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। তিনি এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের নির্দেশে মাঝপথ থেকে ফিরল ‘বাংলার জয়যাত্রা’: আবারও অনিশ্চয়তায় হরমুজ প্রণালি পারাপার

উগান্ডার বিরোধী নেতা ববি ওয়াইনকে সেনা হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬