ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্য: ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার বদিউল আলমের

গাইবান্ধার পলাশবাড়ীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির পোষা কুকুর’ হিসেবে আখ্যায়িত করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। স্থানীয় সাংবাদিকদের তীব্র প্রতিবাদ ও চাপের মুখে তিনি তার বিতর্কিত মন্তব্যটিকে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং বক্তব্যটি প্রত্যাহার করে নিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে সুধীজনের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ড. বদিউল আলম মজুমদার এই মন্তব্য করেন। তার এই মন্তব্যের পরপরই স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা এর প্রতিবাদ জানান। সাংবাদিকদের সম্মিলিত চাপের মুখে তিনি তার ভুল স্বীকার করে বক্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন।

সভায় ড. বদিউল আলম আরও বলেন, সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে প্রতিশোধপরায়ণতা থেকে তৎকালীন সরকার আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি ১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত সবচেয়ে সুষ্ঠু ও ভালো নির্বাচন বলেও উল্লেখ করেন।

ড. বদিউল আলমের সফরসঙ্গী হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুজনের ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, সুজনের জেলা ফেসিলিটেটর আতিক সুমন এবং ম্যানেজার মেহেরুন নেসা। এছাড়াও পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কৃষক জাহিদুল ইসলাম, সদস্য আলিউল ইসলাম বাদল, আব্দুল্লাহ আদিল নান্নুসহ সুজনের স্থানীয় সুধীজনেরা এই মতবিনিময় সভায় অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্য: ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার বদিউল আলমের

আপডেট সময় : ০৭:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬