ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

পাইকগাছায় তিন সহস্রাধিক শীতার্তের মাঝে বাসস চেয়ারম্যানের কম্বল বিতরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছায় হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও উপজেলার অন্তত ১০টি গ্রামের তিন হাজারেরও বেশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেছেন তিনি।

শনিবার সকালে উপজেলার কপিলমুনির শ্রীরামপুরস্থ জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে এই মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়। তীব্র শীতে কষ্ট পাওয়া বিপুল সংখ্যক মানুষ এই সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ সামসুল আলম পিন্টু ও শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা ইস্কান্দার, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন এবং সদস্য সচিব সাদ্দাম হোসেন। এছাড়া আকিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিউল ইসলাম হাজরাসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আনোয়ার আলদীন বলেন, এই অঞ্চলের অসহায় মানুষের দুর্যোগ ও দুঃসময়ে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সাধ্যমতো এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠাসহ জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার চেষ্টা করছি। বিশেষ করে সুপেয় পানির সংকট নিরসনে বিভিন্ন গ্রাম ও বাজারে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, শীতের তীব্রতা দরিদ্র মানুষের জন্য চরম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই কষ্ট লাঘব করা সম্ভব। অসহায় মানুষের কল্যাণে আমাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আরোগ্য ও রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জানুয়ারি রোববার সংশ্লিষ্ট এলাকার দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

পাইকগাছায় তিন সহস্রাধিক শীতার্তের মাঝে বাসস চেয়ারম্যানের কম্বল বিতরণ

আপডেট সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬