ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বোয়ালখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে সেনার হানা: বিপুল অস্ত্রসহ দুই ভাই গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বর্তমান ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনের দুই ভাই সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পীকে (৫৬) গ্রেপ্তার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর রাসেল প্রধানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রুমি ও বাপ্পী বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে সেনা সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়।

অভিযানে ঘরের সিলিং, আলমারির গোপন কুঠুরি, পরিত্যক্ত ঘরের খড়কুটোর স্তূপ এবং নির্মাণাধীন ভবনের বালির গাদার ভেতর থেকে চারটি বিদেশি শটগান, দুটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং উন্নতমানের অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অত্যন্ত সুকৌশলে এসব অস্ত্র ও সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছিল।

অভিযান শেষে মেজর রাসেল প্রধান জানান, প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে যে, এই পরিবারটি কেবল অস্ত্র কেনাবেচাতেই সীমাবদ্ধ ছিল না, বরং তারা নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত সরঞ্জামগুলো তাদের এই অপরাধমূলক তৎপরতার স্পষ্ট প্রমাণ দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সালাউদ্দিন রুমির বিরুদ্ধে অন্তত ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পীর বিরুদ্ধে চারটি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তাদের বাবা আবুল বশর সারোয়াতলী ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে বড় ভাই বেলাল হোসেন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী এই পরিবারের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের কারবার চললেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পেত না।

গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত অস্ত্রসহ বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এই অস্ত্র মজুতের নেপথ্যে অন্য কোনো বড় নাশকতার পরিকল্পনা ছিল কি না এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

বোয়ালখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে সেনার হানা: বিপুল অস্ত্রসহ দুই ভাই গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬