ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করলেন শুভেন্দু

কয়লা কেলেঙ্কারি নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুক্রবার (১৬ জানুয়ারি) কলকাতার আলিপুর আদালতে এই মামলাটি করা হয়।

মামলা দায়েরের পর শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি রুপি পাওয়া গেলে তার পুরো অর্থই জনকল্যাণমূলক ও দাতব্য কাজে ব্যয় করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) মামলার অনুলিপি শেয়ার করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন। শুভেন্দু লেখেন, “আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। কয়লা কেলেঙ্কারিতে আমার সম্পৃক্ততা নিয়ে আপনি যে কাল্পনিক ও জঘন্য অভিযোগ তুলেছিলেন, তার সপক্ষে প্রমাণ দিতে আপনি ব্যর্থ হয়েছেন। আপনার এই প্রতারণামূলক অপকর্মের জন্য আপনাকে আদালতের মুখোমুখি হতে হবে।”

আদালত সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি কলকাতায় আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, কয়লা কেলেঙ্কারির অর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়। তিনি শুভেন্দুকে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্যও করেন। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরপরই শুভেন্দু অধিকারী তাঁর আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দাবির সপক্ষে প্রামাণ্য নথি দাখিল করার জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।

নির্ধারিত সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় এবং আইনি নোটিশের কোনো জবাব না দেওয়ায় শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। শুভেন্দুর দাবি, রাজনৈতিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী এমন মিথ্যা ও বানোয়াট তথ্য জনসমক্ষে প্রচার করেছেন। এই মামলার মাধ্যমে তিনি তাঁর রাজনৈতিক স্বচ্ছতা ও সততা প্রমাণ করতে চান বলে উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের নির্দেশে মাঝপথ থেকে ফিরল ‘বাংলার জয়যাত্রা’: আবারও অনিশ্চয়তায় হরমুজ প্রণালি পারাপার

মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করলেন শুভেন্দু

আপডেট সময় : ০৫:৩৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬