ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মিয়ানমারে জান্তাপন্থী ইউএসডিপির জয়জয়কার: দ্বিতীয় দফার ভোটেও বড় ব্যবধানে এগিয়ে

মিয়ানমারের বিতর্কিত সাধারণ নির্বাচনে সেনা সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) বড় জয়ের পথে রয়েছে। নির্বাচনের প্রথম দফার ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপের ভোট গণনায়ও বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় নির্ধারিত ১০২টি আসনের মধ্যে ৯০টিতেই জয় লাভ করেছে তারা।

এর আগে গত ২৮ ডিসেম্বর দেশটিতে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই পর্যায়ও ১০২টি আসনের মধ্যে ৮৬টিতে জয়ী হয়েছিল জান্তাপন্থী এই দলটি। দুই ধাপের সম্মিলিত ফলাফলে দেখা যাচ্ছে, ৩৩০টি আসনের মধ্যে ইতিমধ্যে ১৮২টি আসনে জয় নিশ্চিত করেছে ইউএসডিপি। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।

উল্লেখ্য, মিয়ানমারের এই সাধারণ নির্বাচন মোট তিনটি ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথম দুই ধাপের ফলাফলে ইউএসডিপির নিরঙ্কুশ আধিপত্য বজায় থাকায় দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে শুরু থেকেই আন্তর্জাতিক মহলে এই নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা রয়েছে। দুই ধাপের ফল ঘোষণার পর এখন তৃতীয় ও শেষ ধাপের দিকে নজর রয়েছে পর্যবেক্ষকদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের নির্দেশে মাঝপথ থেকে ফিরল ‘বাংলার জয়যাত্রা’: আবারও অনিশ্চয়তায় হরমুজ প্রণালি পারাপার

মিয়ানমারে জান্তাপন্থী ইউএসডিপির জয়জয়কার: দ্বিতীয় দফার ভোটেও বড় ব্যবধানে এগিয়ে

আপডেট সময় : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬