ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের মহোৎসব: তিন মাসে প্রায় ১২০০ বার হামলা চালিয়েছে ইসরাইল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গাজা উপত্যকায় ঘোষিত যুদ্ধবিরতিকে তোয়াক্কা না করে গত তিন মাসে অন্তত ১ হাজার ১৯৩ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইলি বাহিনী। আন্তর্জাতিক রীতিনীতি ও মানবিক আহ্বান উপেক্ষা করে প্রায় প্রতিদিনই গাজার সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন শত শত নিরীহ ফিলিস্তিনি।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের বরাত দিয়ে জানা গেছে, গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত ইসরাইল ধারাবাহিকভাবে এই চুক্তি ভঙ্গ করে আসছে। পরিসংখ্যান অনুযায়ী, এই তিন মাসের ব্যবধানে গাজা ভূখণ্ডে প্রায় ১২০০ বার সামরিক অভিযান ও আক্রমণ পরিচালনা করেছে তেল আবিব।

প্রতিবেদনে আরও উঠে এসেছে যে, গত ১৪ জানুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতির মোট ৯৭ দিনের মধ্যে ৮২ দিনই গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। অর্থাৎ, এই দীর্ঘ সময়ের মধ্যে মাত্র ১৫ দিন কোনো ধরনের সহিংসতা বা রক্তপাতের খবর পাওয়া যায়নি। বাকি ৮২ দিনই নির্বিচারে হামলার শিকার হতে হয়েছে গাজাবাসীকে, যার ফলে নিহতের পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ।

মূলত যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তিলবে গাজায় শান্তি ফেরেনি। ইসরাইলের এই নিয়মিত আগ্রাসন প্রমাণ করে যে, তারা কোনো আন্তর্জাতিক চুক্তির তোয়াক্কা না করেই তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। গাজার বর্তমান পরিস্থিতি এবং ইসরাইলি বাহিনীর এমন আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের নির্দেশে মাঝপথ থেকে ফিরল ‘বাংলার জয়যাত্রা’: আবারও অনিশ্চয়তায় হরমুজ প্রণালি পারাপার

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের মহোৎসব: তিন মাসে প্রায় ১২০০ বার হামলা চালিয়েছে ইসরাইল

আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬