ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশে এক বিশেষ অভিযানে প্রায় ৬০ হাজার অবৈধ অস্ত্র জব্দ করেছে দেশটির পুলিশ। এই ঘটনায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ-প্রশিক্ষিত একটি সন্ত্রাসী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত এই বিপুল পরিমাণ অস্ত্র রাজধানী তেহরানে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে।
ইরানের পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দেশটির গোয়েন্দা সংস্থা ‘একটি বিপজ্জনক ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্যদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এই দলটি সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করছিল এবং ইতোপূর্বে বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তারা চোরাকারবারীদের কাছ থেকে এসব অবৈধ অস্ত্র সংগ্রহ করে আসছিল। এই অভিযান দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
রিপোর্টারের নাম 























