মধ্য তুরস্কের ঐতিহাসিক কায়সারি শহরে নগর সংস্কারকাজ চালাতে গিয়ে প্রায় ৯০০ বছরের পুরোনো একটি মাদরাসার সন্ধান পাওয়া গেছে। এই গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার শহরটির সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
শহরের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের দক্ষিণে অবস্থিত মালিক মুহাম্মদ গাজির সমাধিসৌধের কাছে চলমান সংস্কার প্রকল্পের অংশ হিসেবে এই প্রাচীন স্থাপনাটি আবিষ্কৃত হয়। প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন, মাদরাসাটি সেলজুক আমলের দিকে নির্মিত হয়েছিল, যা আনাতোলিয়ার ইসলামিক স্থাপত্য ও শিক্ষার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন।
কায়সারির মেয়র মামদুহ বুয়ুককিলিচ এই আবিষ্কারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেছেন, কায়সারি শহরটি বিভিন্ন সভ্যতার ধারণকারী। আনাতোলিয়ায় ইসলামের ইতিহাসে এই শহরের একটি বিশেষ স্থান রয়েছে এবং এই আবিষ্কার সেই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে। তিনি আরও জানান, এই মাদরাসার বিস্তারিত ইতিহাস ও নির্মাণশৈলী নিয়ে আরও গবেষণা চলছে এবং এটি ভবিষ্যতে পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি কেন্দ্রে পরিণত হতে পারে।
রিপোর্টারের নাম 



















