ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গাজার অন্তর্বর্তীকালীন সরকার তদারকিতে ট্রাম্পের ‘শান্তি বোর্ড’ ঘোষণা: থাকছেন প্রভাবশালী ৭ সদস্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুদ্ধবিধ্বস্ত গাজায় অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম তদারকির জন্য একটি ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাত সদস্যের এই ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ডে’ থাকছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী ব্যক্তিরা।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, এই বোর্ড গাজা উপত্যকার ভবিষ্যৎ শাসনব্যবস্থা এবং পুনর্বাসন প্রক্রিয়ায় দিকনির্দেশনা দেবে। এটি মূলত একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কাঠামো তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবে।

ঘোষিত এই সাত সদস্যের ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ডে’ যাদের নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মার্কিন সিনেটর মার্কো রুবিও, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশ্বব্যাংকের সভাপতি অজয় ​​বাঙ্গা। এই প্রভাবশালী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বোর্ড গাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং নতুন প্রশাসনিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

গাজার অন্তর্বর্তীকালীন সরকার তদারকিতে ট্রাম্পের ‘শান্তি বোর্ড’ ঘোষণা: থাকছেন প্রভাবশালী ৭ সদস্য

আপডেট সময় : ০৯:৫২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬