অনিয়মের আখড়া হয়ে উঠেছে কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিস। ভূমির রেকর্ড জালিয়াতি, নামজারি, খতিয়ান ও ডিসিআর পেতে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ-বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। সহকারী কমিশনার (ভূমি) থেকে শুরু করে পিয়ন পর্যন্ত এই অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে তারা জানিয়েছেন।
ভূমি অফিসের এই ঘুষ বাণিজ্য ও অনিয়মের বিরুদ্ধে জনপ্রশাসন সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর ইতোমধ্যে লিখিত অভিযোগ দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেরানীগঞ্জ উপজেলার সম্পাদক কাওসার আহমেদ।
ভুক্তভোগীরা জানাযন, টাকার জন্য কারণ ছাড়াই ভূমি অফিসে সেবা গ্রহীতাদের নামজারির আবেদন বাতিল, ভূমিসংক্রান্ত মিস কেসের রায় ঝুলিয়ে রাখা, বিভ্রান্তিকর রায় প্রদানসহ ব্যাপক অনিয়ম হয় ভূমি অফিসে। মডেল থানা ভূমি অফিসের সহকারী কমিশনার জান্নাতুল মাওয়া, অফিসের কানুনগো শহিদুল ইসলাম, নামজারি সহকারী মাহফুজ বিশ্বাস ও নাজির শরীফ আহমেদ এবং তাদের দালালের মাধ্যমে অর্থ আদায় করা হয়। নামজারি ফাইল জমা দিতে ঘুষ দেওয়া হয় দালালদের মাধ্যমে।
রিপোর্টারের নাম 























