ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

রাজশাহীতে লবণের ট্রাকে ১২৬ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় লবণের একটি কার্গো ট্রাকে লুকিয়ে রাখা ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় হাসানুর রহমান (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জেলার বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি লবণের ট্রাকে করে গাঁজার একটি বড় চালান পাচার করা হচ্ছে। এরপর বানেশ্বর এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করা হয়।

আটককৃত ট্রাকটিতে প্রায় ১৩ হাজার কেজি লবণ ছিল, যার ভেতরে অত্যন্ত সুকৌশলে ১২৬ কেজি গাঁজা লুকানো ছিল। গ্রেপ্তারকৃত হাসানুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় হাসানুর রহমানের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান রাজধানীতে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ, সীমান্তে চরম উত্তেজনা

রাজশাহীতে লবণের ট্রাকে ১২৬ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬