ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির একই পরিবারের ৩ সদস্য নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমানের সালালা নামক স্থানে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ এবং মেয়ের জামাই মুহাম্মদ দিদার। এই ঘটনায় ফটিকছড়ি এবং ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সাকিবুল হাসান সবুজ ও তার ভগ্নিপতি মুহাম্মদ দিদার সপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালা শহরে মাজার জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন। জিয়ারত শেষে ফেরার পথে দ্রুতগতির গাড়িটির সঙ্গে একটি উটের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান রাজধানীতে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ, সীমান্তে চরম উত্তেজনা

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির একই পরিবারের ৩ সদস্য নিহত

আপডেট সময় : ০৩:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬