ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা, ঢাকা-৯ আসনে লড়তে বাধা নেই

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা। আপিলের প্রথম দিনেই তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইলো না এই স্বতন্ত্র প্রার্থীর। শনিবার (১০ জানুয়ারি) এই সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ডা. তাসনিম জারা নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। আনুমানিক বেলা ১১টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “শুনানির পর আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা ৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ডা. তাসনিম জারা। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন তিনি এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ পান। প্রাথমিকভাবে এই দল থেকেই তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। তবে, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট ঘোষণার পর তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন এই চিকিৎসক।

ডা. তাসনিম জারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে লড়বেন। সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা এই আসনের অন্তর্ভুক্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় সড়ক নির্মাণে অনিয়ম: এমপি রাসেলের পরিদর্শনে ক্ষোভ

প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা, ঢাকা-৯ আসনে লড়তে বাধা নেই

আপডেট সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬