ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর বড় এলাকায় তীব্র গ্যাস সংকট: প্রধান লাইনের ভালভ ফেটে ভোগান্তি চরমে

রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর বিশাল একটি এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। আজ শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সামনে অবস্থিত ৪ ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে গ্যাস লিক হচ্ছে। এটি মেরামতের লক্ষ্যে বিতরণ নেটওয়ার্কের কয়েকটি ভালভ বন্ধ রেখে চাপ কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ ও গাবতলীসহ আশপাশের এলাকাগুলোতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু হয়েছে।

গত কয়েকদিন ধরেই ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় সাধারণ মানুষ এমনিতেই দুর্ভোগের শিকার হচ্ছিলেন। এর ওপর নতুন এই যান্ত্রিক ত্রুটি নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আমিনবাজারে তুরাগ নদের তলদেশ দিয়ে যাওয়া একটি গ্যাস পাইপলাইন মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পাইপলাইনটি মেরামত করা হলেও সেখানে পানি ঢুকে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। সামগ্রিকভাবে সরবরাহ ঘাটতির পাশাপাশি এই নতুন ত্রুটি গ্যাস সংকটকে আরও ঘনীভূত করেছে।

গ্রাহকদের এই অনাকাঙ্ক্ষিত সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের বিদায় ও নতুন সরকারের আগমনে ভারতের স্বস্তি এবং প্রত্যাশার দোলাচল

রাজধানীর বড় এলাকায় তীব্র গ্যাস সংকট: প্রধান লাইনের ভালভ ফেটে ভোগান্তি চরমে

আপডেট সময় : ১২:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬