ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফিফা প্রধানের শোক: খালেদা জিয়াকে ‘রাজনৈতিক ইতিহাসের পথিকৃৎ’ বললেন ইনফান্তিনো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত শুক্রবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো শোকবার্তায় ফিফা প্রধান বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় জিয়ান্নি ইনফান্তিনো উল্লেখ করেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।”

আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ফিফা সভাপতি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই শোকবার্তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা সভাপতি ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর প্রয়াত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই দিনই গুলশানে বিএনপির কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর ও শ্রদ্ধা নিবেদন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলায় বিএনপির নীরবতা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি: ‘সন্ত্রাসীদের লালন করবেন না’

ফিফা প্রধানের শোক: খালেদা জিয়াকে ‘রাজনৈতিক ইতিহাসের পথিকৃৎ’ বললেন ইনফান্তিনো

আপডেট সময় : ১২:৩৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬