ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মুসাব্বির হত্যাকাণ্ড: অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত দেখছেন মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গত বুধবার (৭ জানুয়ারি) রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির। এই হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এই ঘটনাকে অমানবিক ও বর্বরোচিত আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতন ঘটার পর একটি চক্র পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। মুসাব্বির হত্যাকাণ্ড সেই অশুভ চক্রান্তেরই নির্মম বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল ও বেকায়দায় ফেলতেই এ ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে।

তিনি আরও যোগ করেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায়, ফ্যাসিবাদী আওয়ামী চক্রের দোসররা মাথাচাড়া দিয়ে উঠে দেশের অস্তিত্বকে বিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত হবে,” বলে তিনি সতর্ক করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে মুসাব্বির হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

মুসাব্বির হত্যাকাণ্ড: অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত দেখছেন মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬