ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

১৫ জন কর্মকর্তাকে ‘হেফাজতে’ রাখার কথা জানালো সেনাবাহিনী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা তারা এখনো হাতে পায়নি। তবে, ১৫ জন সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে বলে তারা তথ্য দিয়েছে।

আজ বিকেলে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এই তথ্যটি নিশ্চিত করেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় বুধবার ৩০ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদেরকে আগামী ২২ তারিখের মধ্যে গ্রেফতার করতে বলা হয়েছে।

এই পরোয়ানায় সাবেক ও বর্তমানে কর্মরত কয়েকজন সামরিক কর্মকর্তার নাম রয়েছে।

এই সেনা কর্মকর্তাদের গ্রেফতার ও বিচার নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলার মধ্যেই সেনাবাহিনী এই সংবাদ সম্মেলনের আয়োজন করল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূস সরকারের বিদায়: স্বস্তিতে দিল্লি, নতুন সমীকরণের প্রত্যাশা

১৫ জন কর্মকর্তাকে ‘হেফাজতে’ রাখার কথা জানালো সেনাবাহিনী

আপডেট সময় : ১১:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫