ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মানবাধিকার সংস্থাগুলোর চিঠি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

গুম ও খুনের বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখেছে। সরকার অবশ্য বিষয়টিকে মানবাধিকার সংস্থাগুলোর নিজস্ব মতামত হিসেবেই দেখছে। তবে এই চিঠির বিষয়ে তারা কোনো প্রতিবাদ বা বিবৃতি দেবে না।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছয় সংস্থার এই চিঠি প্রসঙ্গে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন বলেন, “দেখুন, আমরা মনে করি প্রত্যেকে তাদের নিজস্ব কাজ করবে। মানবাধিকার সংগঠনগুলো তাদের কাজ করবে। সরকারের পক্ষে তাদের সব কথা মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। তবে মানবাধিকার নিয়ে কোনো উদ্বেগ এলে সেটাকে আমরা অবশ্যই বিবেচনা করি এবং সরকারের পক্ষে যতটুকু করা সম্ভব, সেটা করা হয়। সবার দৃষ্টিভঙ্গিও এক নয়। প্রত্যেকে নিজেদের জায়গা থেকে কথা বলে থাকে, আর সরকারকে অনেক কিছু বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। আমার মনে হয়, আমরা বিষয়টিকে এভাবেই দেখছি।”

গুম ও খুনের বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এই চিঠিটি দিয়েছে। রবিবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়।

ছয় সংস্থার চিঠি নিয়ে সরকার প্রতিবাদ বা বিবৃতি দেবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এটা তো আসলে প্রতিবাদ বা বিবৃতি দেওয়ার বিষয় নয়। তারা তাদের মতামত দিয়েছে, আমরা সেই অনুযায়ী আমাদের কাজ করবো। তবে কোনো একটা পর্যায়ে যদি তাদের কোনো একটি বিষয় নিয়ে আপত্তি থাকে, বা তারা বিশেষভাবে কোনো উত্তর চায়, আমরা অবশ্যই তাদের তা জানাব।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি: ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা, সাঙ্গাকারার কড়া হুঁশিয়ারি

মানবাধিকার সংস্থাগুলোর চিঠি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য

আপডেট সময় : ১০:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫