ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতে বিএনপি মহাসচিব

মহান দুই ওলির মাজার জিয়ারত করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত সফরে সিলেটে এসেছেন। রবিবার বিকাল সাড়ে ৩টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

বিমান থেকে নেমে তিনি সরাসরি হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতে যান। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রখ্যাত এ ওলির মাজারে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে তিনি হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতে যান। দুই ওলির মাজার জিয়ারত শেষে সন্ধ্যা ৬টায় তিনি এয়ারপোর্ট রোডে উইন্ডসর হোটেলে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, বেলা ২টা ২০ মিনিটে ঢাকা থেকে ইউএস বাংলার ফ্লাইটটি সিলেটে অবতরণের কথা থাকলেও প্রায় এক ঘণ্টা বিলম্বে বেলা ৩টা ১৭ মিনিটে অবতরণ করে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের সিলেট এয়ারপোর্টের সহকারী স্টেশন ম্যানেজার বেলায়েত হোসেন লিমন জানান, বিএনপি মহাসচিবকে বহনকারী ফ্লাইটটি (বিএস-৫৩৫) ঘন কুয়াশা ও ওসমানী এয়ারপোর্টে বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ডাইভার্টের কারণে ঘণ্টাখানেক বিলম্ব হয়েছে।

ওসমানী বিমানবন্দরে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমদানি-রফতানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের

হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতে বিএনপি মহাসচিব

আপডেট সময় : ০৫:৪২:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬