ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকায় জামায়াতের এক প্রার্থীর মনোনয়ন বাতিল

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন এ সিদ্ধান্ত জানান। দ্বৈত নাগরিকত্বের কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ডা. ফজলুল হক হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করলেও এর পক্ষে কোনও কাগজপত্র জমা দেননি। তিনি হলফনামায় দাবি করেন, গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

বাছাইয়ের সময় তিনি জানান, নাগরিকত্ব ত্যাগের আবেদন করা হয়েছে এবং সোমবার এ বিষয়ে শুনানি হবে। তবে এখনও দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

এ আসনে মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমদানি-রফতানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকায় জামায়াতের এক প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় : ০২:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬