ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক এমপি ও জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া গণ অধিকার পরিষদের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও নির্বাচনে রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

রিটার্নিং অফিসার জানান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হরফনামার তথ্য গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ছাড়া বাতিল করা হয়েছে– গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্র।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাত জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছিলেন।

শুক্রবার সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ আদেশের বিরুদ্ধে আপত্তি থাকলে আপিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেনÑ বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট স্থগিত: যাত্রীদের জন্য জরুরি বার্তা

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬