ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, দেখলেন এখনও কোনও কর্মকর্তা আসেননি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে গেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান যথাসময়ে সকাল ৯টাতেও অফিস তালাবদ্ধ। বুধবার (৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি ওই কার্যালয়ে যান।

সরেজমিনে দেখা গেছে, সরকারি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত হন। উপস্থিত হয়ে তিনি দেখতে পান কার্যালয়ে কর্মরত কোনও কর্মকর্তা কর্মচারী পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ রয়েছে।

এরপর প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। তবে কর্মকর্তারা তখনও উপস্থিত হননি। বর্তমানে তিনি ওই ভূমি অফিসে অবস্থান করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট স্থগিত: যাত্রীদের জন্য জরুরি বার্তা

হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, দেখলেন এখনও কোনও কর্মকর্তা আসেননি

আপডেট সময় : ০১:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬