ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

মার্কিন সহকারী সচিবের ঢাকা সফর: মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি পল কাপুর বুধবার (৪ মার্চ) সকালে ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি এবং আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে গভীর আলোচনা হয়।

বৈঠকে মিয়ানমার ও রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়েও বিস্তারিত আলাপ হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই আলোচনার পর পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এদিন সকাল ৯টার কিছু আগে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে সঙ্গে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন পল কাপুর। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, “বৈঠক ভালো হয়েছে।” এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

ঢাকায় তিন দিনের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক বিভিন্ন দিক নিয়ে আলোচনার কথা রয়েছে। পল কাপুরের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফর হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, ভিসানীতি সংক্রান্ত বিষয় এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়েও ঢাকার সঙ্গে আলোচনা হতে পারে। সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি কার্যকরের বিষয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশিষ্ট অর্থনীতিবিদ সাদিক আহমেদের পদত্যাগ: বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি ছাড়লেন

মার্কিন সহকারী সচিবের ঢাকা সফর: মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

আপডেট সময় : ০৩:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬