ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সিমেন্টবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় হেলপারসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার গড়েয়া ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাসের হেলপার মূসা আকন্দ (২৫) ও যাত্রী জামিল হোসেন (২০)। মূসা আকন্দ সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ি সন্তোলা গ্রামের গণি আকন্দের ছেলে এবং জামিল হোসেন রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনাশলা গ্রামের হারুন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ঢাকা থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গড়েয়া ব্রিজ এলাকায় বেপরোয়া গতিতে আসা কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির বাম পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। নিহতদের লাশ উদ্ধারসহ আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট স্থগিত: যাত্রীদের জন্য জরুরি বার্তা

সিমেন্টবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

আপডেট সময় : ০২:৫০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬