ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে মাঝ নদীতে আটকে আছে দুটি ফেরি। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের সহকারী-মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করে জানান, পাটুরিয়া প্রান্তের তিন নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা ও ভাষা শহীদ বরকত নোঙর করে আছে। এ ছাড়া একই প্রান্তের চার নম্বর ঘাটে নোঙর করে আছে, রো-রো ফেরি শাহ পরান ও রো-রো ফেরি এনায়েতপুরী। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের সাত নম্বর ঘাটে নোঙর করে আছে, রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা। এ ছাড়া ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রী বোঝাই করে নোঙর করে আছে দুটি ফেরি। এগুলো হচ্ছে রো-রো ফেরি কেরামত আলী ও রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। 

ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনও নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমলে দ্রুত চালু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট স্থগিত: যাত্রীদের জন্য জরুরি বার্তা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

আপডেট সময় : ০৮:৪৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬