ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

সংশোধিত বিপিএলের সূচি প্রকাশ, চট্টগ্রামে নেই কোনও ম্যাচ

বিপিএলের সংশোধিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরে। তবে পুরো আসর থেকে বাদ পড়েছে চট্টগ্রাম।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বরের সবগুলো খেলা স্থগিত করা হয়েছিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নতুন সূচিতে ওই দুটি ম্যাচ হবে ৪ জানুয়ারি।

নতুন পরিকল্পনায় জানানো হয়েছে, ১২ জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জানুয়ারি থেকে প্রতিযোগিতার শেষ ভাগের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। একই দিনে ডাবল হেডারে মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার।

এক দিনের বিরতির পর ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সবশেষ ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

সংশোধিত বিপিএলের সূচি প্রকাশ, চট্টগ্রামে নেই কোনও ম্যাচ

আপডেট সময় : ০৬:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫