ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে তিন দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে স্বাগতিক ভারত। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ক্যারিবীয়দের ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে শুভমান গিলের দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে তিন ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৪৪৮ রান। ২৮৬ রানের বড় ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক দল।  তৃতীয় দিন ব্যাট না করেই ইনিংস ঘোষণা করে ভারত। 

শনিবার (৪ অক্টোবর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৮৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জাদেজার ঘূর্ণিতে ৪৬ রানেই ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা। ষষ্ঠ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে স্কোর ১শর কাছাকাছি নিয়ে যান অ্যালিক আথানাজে ও জাস্টিন গ্রেভস। 

দলীয় ৯২ রানে আথানাজেকে (৩৮) থামিয়ে জুটি ভাঙেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। কিছুক্ষণ পর গ্রেভসও (২৫) সাজঘরে ফিরলে ৯৮ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। লোয়ার অর্ডারে তিন ব্যাটারের ছোট-ছোট ইনিংসের সুবাদে দেড়শর কাছাকাছি গিয়ে ১৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের জাদেজা ৪টি, সিরাজ ৩টি ও কুলদীপ ২টি উইকেট নেন। বল হাতে ৪ উইকেট ও প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ১০৪ রানের সুবাদে ম্যাচ সেরা হন জাদেজা। আগামী ১০ অক্টোবর থেকে দিল্লিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে তিন দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

আপডেট সময় : ১২:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫