ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা চেম্বারের শোক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

এক শোকবার্তায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা চেম্বার জানায়, বেগম খালেদা জিয়া দেশের অন্যতম প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন এবং মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি সাধারণ মানুষের রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন, যা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে প্রেমের ফাঁদ: সুনামগঞ্জে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা চেম্বারের শোক

আপডেট সময় : ১২:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫