ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই’র শোক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

এক শোকবার্তায় এফবিসিসিআই জানায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, দেশপ্রেমিক ও আপসহীন নেতৃত্বদানকারী নেত্রীকে হারাল।

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব ও দীর্ঘ সংগ্রাম দেশের মানুষকে বারবার অনুপ্রাণিত করেছে। বিভিন্ন জাতীয় সংকটকালে ব্যবসায়ী সমাজও তাঁকে পাশে পেয়েছে।

এফবিসিসিআই তার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া জানায়, তিনি যেন তাকে বেহেশত নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার–পরিজনদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য প্রার্থনা জানানো হয়।

শোকবার্তায় এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান স্বাক্ষর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে প্রেমের ফাঁদ: সুনামগঞ্জে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই’র শোক

আপডেট সময় : ১২:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫