ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে তিন দিনের শোক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) পর্যন্ত এই শোক পালন করা হবে। শোককালীন এই তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। 

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। শোক পালনের অংশ হিসেবে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। 

আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত বিশেষ বাস বা পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।  

বিবৃতিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক কর্মকে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ একাডেমিক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া, আজ মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’সহ সব হল ও আবাসিক এলাকার মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা সভার ব্যবস্থা করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে ঘোষিত পরবর্তী রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী শোক কর্মসূচিগুলো প্রণয়ন করা হবে। 

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন  রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসামির খোঁজে পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযান: স্ত্রী-ভাই-ভাবীকে মারধরের অভিযোগ, আহত ২ হাসপাতালে

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে তিন দিনের শোক

আপডেট সময় : ১২:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫