ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ফাইনাল জেতা হলো না জুমার-ঊর্মির

ফাইনালে উঠে চমক দেখিয়েছিলেন বাংলাদেশের আল আমিন জুমার-ঊর্মি আক্তার। কিন্তু তাদের আর নতুন করে ইতিহাস লেখা হলো না। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের ফাইনালে মালয়েশিয়ার জুটির কাছে হেরেছেন তারা।

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শনিবার সেরা হওয়ার লড়াইয়ে ইসাক আনিফ-ক্লারিসা জান জুটির কাছে ২-০ সেটে হারেন জুমার-ঊর্মি।

প্রথম সেটে  প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে টাইব্রেকারে ২৭-২৫ পয়েন্টে হেরে যান জুমার-ঊর্মি। দ্বিতীয় সেটে একেবারেই বিবর্ণ ছিলেন দুজন। হেরে গেছেন ২১-১৪ পয়েন্টে। তাতে করে রৌপ্য পদক নিয়েই তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।

রুপা পেলেও সোনা জয়ের স্বপ্ন পূরণের খুব কাছাকাছি এসে না পারার হতাশা ফুটে উঠেছে ঊর্মির কণ্ঠে, ‘অবশ্যই আমরা অনেক সন্তুষ্ট (রুপা পেয়ে), কারণ বাংলাদেশে এই প্রথম আমরা ইন্টারন্যাশনালে ফাইনালে উঠেছি। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু ফাইনালে খেলেছি, এটাতেই আমরা খুশি।’

এরপরই হারের কারণ ব্যাখ্যায় বলেছেন, ‘(দ্বিতীয় সেটে না পারার কারণ) ওরা আসলে দীর্ঘ সময় ধরে অনুশীলন করে, ভালো কোচের অধীনে থাকে এবং ওদের সুযোগ-সুবিধা অনেক বেশি। ওদের স্পন্সর, ট্রেনিং সব কিছুই আমাদের চেয়ে ভালো। আমরা সারা বছর ট্রেনিংয়ের সুযোগ পাই না, এই গ্যাপটুকুই আমাদের পিছিয়ে রেখেছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেঁতুলিয়ার দর্জিপাড়া যেন একখণ্ড ‘নেদারল্যান্ডস’

ফাইনাল জেতা হলো না জুমার-ঊর্মির

আপডেট সময় : ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫