ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

লায়নের ঘূর্ণিতে অ্যাশেজ জয়ের পথে অজি দল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে অ্যাশেজে জয়ের সুবাস পেতে শুরু করেছে অস্ট্রেলিয়া। অফ-স্পিনার নাথান লায়নের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইংলিশদের প্রতিরোধ। ৪৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানেই ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। জয়ের জন্য আর মাত্র ৪ উইকেট দূরে অস্ট্রেলিয়া। দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২০৭। ক্রিজে আছেন জেমি স্মিথ (২) ও উইল জ্যাকস (১১)।

ম্যাচের শেষ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৪ উইকেট। এই জয় পেলে তিন টেস্টের তিনটিতে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে অজিরা। মাত্র ১১ দিনের খেলায় অ্যাশেজ ট্রফি বা ‘অ্যাশেজ আর্ন’ নিজেদের দখলে রাখার সুবর্ণ সুযোগ এখন প্যাট কামিন্সদের সামনে।

দিনের শেষ ভাগে ইংল্যান্ডের ইনিংসে লায়ন একাই ধস নামান। রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন হ্যারি ব্রুক। এরপর বেন স্টোকসকে সাজঘরে ফেরান লায়ন। তবে সবচেয়ে বড় আঘাতটি ছিল দারুণ খেলতে থাকা জ্যাক ক্রলিকে স্টাম্পিং করানো। ৮৫ রান করে ক্রলি যখন লায়নের ফাঁদে পা দেন, তখনই মূলত ইংল্যান্ডের জয়ের আশা শেষ হয়ে যায়। মাত্র ৬ ওভারের ব্যবধানে ১৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। 

দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্স ২৪ রানে নিয়েছেন ৩টি উইকেট। লায়ন ৬৪ রানে নিয়েছেন ৩টি। 

এর আগে দিনের শুরুতে বোলিংয়ে ফেরেন অধিনায়ক বেন স্টোকস। নিজে ৭ ওভার বোলিং করেছেন। অস্ট্রেলিয়ার শেষ ৬ উইকেট মাত্র ৩৮ রানে তুলে নিয়ে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস ৩৪৯ রানে থামিয়ে দেয় ইংলিশ বোলাররা।

অস্ট্রেলিয়ার হয়ে ট্রাভিস হেড ১৭০ এবং অ্যালেক্স ক্যারি ৭২ রান করেন। ইংল্যান্ডের পক্ষে জশ টাং ৭০ রানে ৪ উইকেট এবং ব্রাইডন কার্স ৮০ রানে ৩টি উইকেট নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেঁতুলিয়ার দর্জিপাড়া যেন একখণ্ড ‘নেদারল্যান্ডস’

লায়নের ঘূর্ণিতে অ্যাশেজ জয়ের পথে অজি দল

আপডেট সময় : ০৪:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫