ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

আজ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের মহান বিজয় দিবস। বিজয়ের ৫৪ বছরে পদার্পণে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য সামরিক মর্যাদায় বিজয় দিবসের সূচনা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর পুরাতন বিমান বন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান থেকে এই বিশেষ গান স্যালুট প্রদর্শন করা হয়। মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সশস্ত্র বাহিনীর সামরিক এই অভিবাদন।

এই তোপধ্বনির পর পরই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব। প্রথমে রাষ্ট্রপতি এবং এরপর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

আপডেট সময় : ০১:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫