ওমানের সমুদ্রসীমার হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বারবার সতর্কবার্তা উপেক্ষা করে নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে চলাচল করায় তারা জাহাজ দুটির ওপর হামলা চালিয়েছে। এই ঘটনায় অন্তত একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিতের নামে নতুন করে অবরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নৌপথের নিরাপত্তা বজায় রাখতে কার্গো জাহাজগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপ করা হবে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল অঞ্চলে নতুন করে উত্তজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 























