মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৯ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩ সেনাসদস্য

  • হালনাগাদ সময় : ০৩:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বিপুলসংখ্যক ভারী অস্ত্রধারী হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক হিসাবে এ হামলায় ১৩ সেনাসদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সেনাদের পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছে। এ ছাড়া তাদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে (জিএমটি অনুযায়ী ভোর ৪টা) এ হামলা চালানো হয়।

সানাম শহরটি নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালির সীমান্তবর্তী এই এলাকায় প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সর্বশেষ হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর মাত্র দুই দিন আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নাট্যকার মাতিয়া বানু শুকুরের প্রয়াণে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

27 November 2026

যুক্তরাষ্ট্রে চরকির নতুন ব্যবসায়িক অংশীদার হলো টোস্টার প্রোডাকশন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩ সেনাসদস্য

হালনাগাদ সময় : ০৩:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬