মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪২ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

  • হালনাগাদ সময় : ০৫:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। তবে অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

বোর্ডের নির্দেশনায় অনুমোদিত আটটি ক্যালকুলেটর মডেল হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।

আগামী ৮ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। সে অনুযায়ী, সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। সব বিষয়ের পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নাট্যকার মাতিয়া বানু শুকুরের প্রয়াণে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

27 November 2026

যুক্তরাষ্ট্রে চরকির নতুন ব্যবসায়িক অংশীদার হলো টোস্টার প্রোডাকশন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

হালনাগাদ সময় : ০৫:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬