মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৯ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

  • হালনাগাদ সময় : ০৫:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সৌদি আরবের আভা অঞ্চলে পাহাড় থেকে নামার সময় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি (২৬) এবং নোয়াখালী জেলার বাসিন্দা ও ফ্রিজার ভ্যান চালক কামরুল হাসান।

বিষয়টি নিশ্চিত করে নিহত আশরাফের চাচা ও খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন জানান, শুক্রবার সকালে মাছ নিয়ে সৌদি আরবের আভা অঞ্চল থেকে জিজান যাওয়ার পথে পাহাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে চালক ও গাড়িতে থাকা আশরাফ উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুই মাস আগে ছুটি শেষে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন আশরাফ। বর্তমানে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নাট্যকার মাতিয়া বানু শুকুরের প্রয়াণে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

27 November 2026

যুক্তরাষ্ট্রে চরকির নতুন ব্যবসায়িক অংশীদার হলো টোস্টার প্রোডাকশন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

হালনাগাদ সময় : ০৫:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬