মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪০ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক

  • হালনাগাদ সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‘প্ল্যানেটারি হেলথ থ্রু দ্য লেন্স—সিএটিএ-আর্থ ২০২৬’ প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী চৌধুরী সুপ্রতীক বড়ুয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের উপস্থিতিতে সুপ্রতীক এই পুরস্কার গ্রহণ করেন।

চৌধুরী সুপ্রতীক বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সুপ্রতীকের তৈরি পুরস্কারজয়ী ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রে উঠে এসেছে লবণাক্ততা বৃদ্ধি, চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে বদলে যাওয়া উপকূলের মানুষের জীবন, জীবিকা ও পরিবেশ।

এ বিষয়ে সুপ্রতীক বলেন, ‘এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’-এ উপকূলের মানুষের পানির সংকট ও টিকে থাকার সংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছি। এই স্বীকৃতি আমি সেই মানুষদের উৎসর্গ করছি, যাঁরা তাঁদের জীবনের গল্প আমাদের সঙ্গে ভাগ করেছেন। আমার সুপারভাইজার অমিত দত্ত স্যার, নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি কৃতজ্ঞ।’

সুপ্রতীকের প্রামাণ্যচিত্রের নির্মাণে তার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত। তিনি বলেন, ‘প্রথমেই আমি সুপ্রতীককে জানাই প্রাণঢালা অভিনন্দন। এই গবেষণার কাজে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনসুর আলম অন্তরসহ যাঁরা তথ্য সংগ্রহ ও অন্যান্য কাজে সহযোগিতা করেছেন, প্রত্যেককেই ধন্যবাদ জানাই। সুপ্রতীকের এই কাজটি খুব সুন্দর ছিল এবং সে তার জায়গা থেকে নিরলস পরিশ্রম করে প্রামাণ্যচিত্রটি সম্পাদন করেছে।’

তিনি আরও বলেন, “সুপ্রতীকের এই অর্জন আমাদের নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের। মাঠপর্যায়ের গবেষণা ও ভিজ্যুয়াল ভাষার সমন্বয়ে উপকূলের মানুষের অভিজ্ঞতা ও দুর্দশা তুলে ধray প্রামাণ্যচিত্রটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আশা করি, এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে লবণাক্ততা ও পানির সংকট নিয়ে সচেতনতা বাড়বে এবং পলিসি প্রণয়নের ক্ষেত্রে ও এই অঞ্চলের কৃষি ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে সমন্বিত ভূমিকা পালন করবে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

28 November 2026

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান অর্থমন্ত্রীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক

হালনাগাদ সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬