মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৮ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

  • হালনাগাদ সময় : ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মহাসড়কের জোড়পুল এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসটিতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বাসটি গত দুই দিন ধরে মহাসড়কের পাশে পার্কিং করা অবস্থায় ছিল। আজ দুপুর ১টা ৩৫ মিনিটে হঠাৎ করেই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রাথমিক ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দুর্বৃত্ত চক্র এই নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে।

খবর পেয়ে দ্রুত সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নাট্যকার মাতিয়া বানু শুকুরের প্রয়াণে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

27 November 2026

যুক্তরাষ্ট্রে চরকির নতুন ব্যবসায়িক অংশীদার হলো টোস্টার প্রোডাকশন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

হালনাগাদ সময় : ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬