মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৪ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা

  • হালনাগাদ সময় : ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে অবস্থান করছে। যার ফলে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত মাঝারি ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোরের দিকে কুয়াশায় ঢাকা ছিল পুরো এলাকা। ঘাসে, গাছে আর ফসলের পাতায় জমে থাকে শিশিরবিন্দু। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের উজ্জ্বল আলোয় ঝলমলে হয়ে ওঠে আকাশ। তবে সূর্যের উপস্থিতি থাকলেও বাতাসে রয়েছে শীতের ছোঁয়া।

দিনের বেলায় তাপমাত্রা বেড়ে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও ভোর ও রাতের ঠান্ডা হাওয়ায় শীতের অনুভূতি স্পষ্টভাবে টের পাচ্ছেন স্থানীয়রা।

আবহাওয়ার এই তারতম্যের কারণে জেলার আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা ভুগছে ঠান্ডা জনিত নানান রোগে।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে তাপমাত্রা উঠানামা করছে ১৫ ডিগ্রির ঘরে। দিন ও রাতের তাপমাত্রা কমানোর কারণে শীত ও গরম দুটোই অনুভূত হচ্ছে। ধীরে ধীরে জেলার তাপমাত্রা আরও কমবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

27 November 2026

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা

হালনাগাদ সময় : ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬