মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৪ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তরুণ রাহাতের ব্যতিক্রমী উদ্যোগে আলো ছড়াচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশনের ‘বই ঘর’

  • হালনাগাদ সময় : ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ট্রেন আসতে দেরি হচ্ছে। প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের কেউ মোবাইল ফোনে ব্যস্ত, কেউবা সময় কাটাচ্ছেন এদিক-দিক ঘুরে। এর মধ্যেই কারও হাতে উঠে আসছে একটি বই। পছন্দের বইটি নিয়ে প্ল্যাটফর্মের এক কোণে বসেই শুরু করছেন পড়া। ট্রেনের অপেক্ষার এই সময়টুকুতে মোবাইলের পর্দায় ডুবে থাকার বদলে বইয়ের পাতায় ডুবে থাকার সুযোগ করে দিয়েছে ছোট্ট একটি পাঠাগার।

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তরুণ শাহ ওয়াকিলুর রহমান (রাহাত)। স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণের দেয়ালে একটি কাঠের বাক্স স্থাপন করে গড়ে তুলেছেন মিনি লাইব্রেরি। নাম দিয়েছেন ‘বই ঘর’। এতে রয়েছে বিভিন্ন লেখকের ২৫ থেকে ৩০টি বই। ট্রেনের জন্য অপেক্ষার সময় যাত্রীরা সেখান থেকে পছন্দের বই নিয়ে পড়তে পারেন। পড়া শেষে আবার নির্দিষ্ট স্থানে রেখে দেন। চাইলে নিজের পড়া বইও রেখে যেতে পারেন অন্যদের জন্য।

শাহ ওয়াকিলুর রহমান গফরগাঁও পৌরসভার ষোলহাসিয়া এলাকার বাসিন্দা শাহ আব্দুল মতিনের ছেলে। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। পড়াশোনার প্রয়োজনে তাঁকে নিয়মিত গফরগাঁও থেকে ঢাকায় যাতায়াত করতে হয়। সেই যাতায়াতের অভিজ্ঞতা থেকেই স্টেশনে বই ঘর গড়ে তোলার চিন্তা আসে তাঁর মাথায়।

শাহ ওয়াকিলুর রহমান বলেন, ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি কিছুটা আগ্রহ ছিল তাঁর। পাশাপাশি মানুষের জন্য কিছু করার তাগিদও কাজ করত। স্কুলজীবন থেকেই বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। বই নিয়ে কাজ করা সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। এর মধ্যে বই বিনিময় উৎসবের মতো আয়োজনেও অংশ নিয়েছেন।

নিজের উদ্যোগের পেছনের গল্প জানিয়ে তিনি বলেন, ‘পড়াশোনার জন্য প্রায়ই আমাকে ট্রেনে ঢাকায় যাতায়াত করতে হয়। এ সময় স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। কখনো মোবাইল ফোন ব্যবহার করে, কখনো বই পড়ে সময় কাটাতাম। একসময় খেয়াল করলাম, অনেক যাত্রীর অপেক্ষার সময়টা খুব একঘেয়েভাবে কাটে। বই পড়তে ভালোবাসেন, এমন মানুষের জন্যও স্টেশনে বসে অপেক্ষা করা বেশ অসহ্য হয়ে ওঠে। তখন মনে হলো, এই সময়টুকু বই পড়ে কাটানো গেলে মন্দ হয় না। এতে জ্ঞান অর্জনের পাশাপাশি অপেক্ষার সময়টাও আনন্দময় হবে।’

এই ভাবনা থেকেই দেড় হাজার টাকা খরচে একটি কাঠের বাক্স তৈরি করেন তিনি। পরে ‘বই আন্দোলন গফরগাঁও’ নামের একটি সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। সংগঠনটি তাঁকে কিছু বই দিয়ে সহযোগিতা করে। এরপর স্টেশন মাস্টারের অনুমতি নিয়ে প্ল্যাটফর্মে স্থাপন করেন বই ঘর। শুরু হয় যাত্রীদের জন্য এই ছোট পাঠাগারের পথচলা।

শাহ ওয়াকিলুর রহমান বলেন, ‘উদ্যোগটি চালুর পর অনেক পাঠক প্রশংসা করেছেন। যাত্রীরা অবসর সময়ে বই পড়ছেন। কেউ কেউ নিজেদের পুরোনো বইও এখানে রেখে যাচ্ছেন। এভাবেই বই ঘরটি এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে নতুনভাবে সাজিয়ে বইয়ের সংগ্রহও বাড়ানো হয়েছে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

27 November 2026

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তরুণ রাহাতের ব্যতিক্রমী উদ্যোগে আলো ছড়াচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশনের ‘বই ঘর’

হালনাগাদ সময় : ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬