মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৮ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে

  • হালনাগাদ সময় : ১০:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর লালমাটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এবং মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো অপর ব্যক্তি হলেন আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের লালমাটিয়া মহিলা কলেজের সামনে কয়েকজন নারী ও পুরুষ মিছিল বের করেন। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা ছিলেন বলে পুলিশের দাবি।

এ সময় স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে জানা যায়, সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার সময় তাদের আটক করা হয়।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এ সময় মিছিলে থাকা ২০ থেকে ২৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান তিনজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় তাদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত এখনো চলমান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রাখা প্রয়োজন। পাশাপাশি তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদনও আদালতে পাঠানো হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে

হালনাগাদ সময় : ১০:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬