মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১২ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ১০:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিনা খরচে মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইটের ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তিনি এই কর্মীদের বিদায়ী শুভেচ্ছা জানান এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এর আগে সকালে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা) বেতনে তিন বছর মেয়াদী চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তা তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করবে।

এই কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হয়েছে। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, প্রশিক্ষণ ও যাতায়াতসহ বাংলাদেশ অংশের খরচ এবং ভিসা ও বিমান টিকিটের ব্যয় নিয়োগকর্তা বহন করায় জনপ্রতি প্রায় দুই লাখ টাকা সাশ্রয় হয়েছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে আবেদনকারী ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে ই-লটারি ও সাক্ষাৎকারের মাধ্যমে এই ১১২ জনকে চূড়ান্ত করা হয়েছে। বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা রয়েছে। সংস্থাটি সরকারি এই কর্মসূচিতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ১০:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬