ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান তাজপুর বিওপি পরিদর্শনকালে জানান, রাতের অন্ধকারে নজরদারি বাড়াতে সার্চলাইট ও থার্মাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টহল কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো পলাতক আসামি বা সন্দেহভাজন ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত পার হতে না পারে, সে বিষয়ে বাহিনীটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়ে বিজিবি তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।






















