মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৫০ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১০০০ ছাড়াল

  • হালনাগাদ সময় : ০৬:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৭ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১১৮ জন করে, বরিশাল বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।

ঢাকা মহানগরে গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ঢাকা মহানগরে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৯১ জন এবং মৃত্যু হয়েছে ২৩৩ জনের। বর্তমানে ঢাকা মহানগরে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৭ জন। এ পর্যন্ত সারা দেশে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৮৬১ জন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১০০০ ছাড়াল

হালনাগাদ সময় : ০৬:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬