মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৭ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

  • হালনাগাদ সময় : ০৬:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় তাদের মৃত্যু হয়।

এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের ইতিহাসে চলতি বছরই হাম সংক্রমণে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। এদের প্রায় সবাই শিশু।

এর আগে ২০০৬ সালে দৈবচয়নের ভিত্তিতে করা এক জরিপে চার জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এরপর সর্বোচ্চ ১০ জন মারা যায় ২০১৭ সালে। ২০১৮ সালে ৬ এবং ২০২০ সালে ৭ ছিল সর্বোচ্চ মৃত্যু।

চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কয়েকটি বস্তিতে এর বিস্তার দেখা যায়। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হামে মৃত্যু এবং রোগীর তথ্য প্রকাশ শুরু হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: সালাহউদ্দিন আহমদ

26 November 2026

আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

হালনাগাদ সময় : ০৬:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬