মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১০ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • হালনাগাদ সময় : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। অভিযানের প্রথম দিনেই এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে ৫০টি অবৈধ স্থাপনা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন।

অভিযান সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বোনারপাড়া রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে দখল করে আছেন একটি মহল। এরই অংশ হিসেবে রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন জানান, বোনারপাড়ায় উচ্ছেদ অভিযানের আজ প্রথম দিন। প্রথম দিনেই এখন পর্যন্ত ৫০টিরও অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। স্টেশনসংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

27 November 2026

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হালনাগাদ সময় : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬