মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৮ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

১৪৫ কোটি টাকার হীরার হার পরে আলোচনায় জেনিফার লোপেজ

  • হালনাগাদ সময় : ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ সম্প্রতি ১৮৬ ক্যারেটের একটি দুর্লভ হীরার হার পরে নতুন করে আলোচনায় এসেছেন। ‘সিসিলিয়া’ নামের এই হারটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪৫ কোটি টাকা। এত মূল্যবান গয়নার নিরাপত্তায় সবসময় নিয়োজিত ছিলেন চারজন নিরাপত্তাকর্মী, যাদের মধ্যে দুজন ছিলেন দায়িত্বের বাইরে থাকা সশস্ত্র পুলিশ কর্মকর্তা।

গত বৃহস্পতিবার রাতে কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’-এর প্রিমিয়ারে ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার নকশা করা পোশাকে হাজির হন লোপেজ। তার গলার এই হারটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ১১০ ক্যারেটের হলুদ রঙের নাশপাতি আকৃতির হীরা।

লোপেজ জানান, গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার ফ্যাশন শোতে প্রথম তার এই পোশাক ও হারটি পছন্দ হয়েছিল। প্রিমিয়ার অনুষ্ঠানের জন্য ব্র্যান্ডটি তাকে অত্যন্ত যত্নের সঙ্গে এই হারটি ধার দিয়েছে।

তবে এত দামি গয়না নিজের কাছে চিরতরে রাখার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন এই তারকা। লোপেজের মতে, এটি এমন একটি মূল্যবান শিল্পকর্ম, যা প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকার হিসেবে সংরক্ষণ করে রাখা যায়।

ব্যক্তিগত ও পেশাগত জীবনের নতুন অধ্যায় নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই তারকা। নতুন অ্যালবামের কাজ ছাড়াও তার এই কনসার্ট চলচ্চিত্রে ব্রঙ্কসে শৈশব থেকে বিশ্বতারকা হয়ে ওঠার দীর্ঘ সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে।

ব্যক্তিগত জীবনে বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন লোপেজ। চারটি বিয়ে বিচ্ছেদের পর আপাতত নতুন কোনো সম্পর্কে জড়ানোর তাড়া নেই তার। সন্তানরা কলেজে চলে যাওয়ায় বাড়িতে তাদের অনুপস্থিতিও গভীরভাবে অনুভব করছেন তিনি।

উল্লেখ্য, ‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ আগামী ২৬ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্রের সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে এবং এর বর্ধিত সংস্করণও দর্শকরা উপভোগ করতে পারবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

24 November 2026

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১৪৫ কোটি টাকার হীরার হার পরে আলোচনায় জেনিফার লোপেজ

হালনাগাদ সময় : ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬