মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৮ পূর্বাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন: চেয়ারম্যান

  • হালনাগাদ সময় : ১২:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে বর্তমান কমিশন নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। রবিবার দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান জানান, দেশ থেকে পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলারের মধ্যে প্রতিবছর ইনভয়েস ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। তিনি বড় ধরনের দুর্নীতির অনুসন্ধান ও তদন্তে কমিশনের অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করেন।

কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। তিনি কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কমিশনের সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে সভায় জানানো হয়, বর্তমান কমিশন তিন মাসের মধ্যে নতুন অর্গানোগ্রাম তৈরি, এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি এবং গ্রেডেশন তালিকা প্রস্তুতসহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আজ জাতীয় নাগরিক পার্টির মোটরসাইকেল র‍্যালি

23 November 2026

ধোবাউড়ায় ১০২ বোতল ভারতীয় মদসহ দুই ভাই গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন: চেয়ারম্যান

হালনাগাদ সময় : ১২:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬